২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

নাছির উদ্দীন
আপডেটঃ জুলাই ২৪, ২০২৬ | ৮:১২
Link Copied Successfully!

‎”আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা” বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে, কোনো ধরনের বিকৃতি চলবে না বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন।

‎তিনি শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান।

‎তিনি বলেন, “আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা – এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে একত্রিশ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করবো।

বিজ্ঞাপন

‎বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।”

‎শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।”

‎মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ,

বিজ্ঞাপন

‎উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খেলার মাঠে রাজনীতি করবেন না – মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক হাজীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন হাজীগঞ্জ বড় মসজিদে ‘প্রেমের শপথ’: ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা