ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৬ | ৮:২১
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জুম্মান হোসেন মিরাজ (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় তাহসিন নামের আরেক আরোহী।

বুধবার (২২ জুলাই) বিকালে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ টিএনটি অফিস থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে বাহার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুম্মান হোসেন মিরাজ ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের দেওয়ান বাড়ির বাসিন্দা মো. আহছান উল্লাহ দেওয়ানের ছোট ছেলে। আর আহত তাহসিন একই উপজেলার ৪নং ওয়ার্ডের মোস্তফার ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জুম্মান হোসেন মিরাজ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, ফরিদগঞ্জ-রায়পুর সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থাই এ দুর্ঘটনার অন্যতম কারণ। ভাতিজার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এভাবে সন্তান হারানোর বেদনা সইতে না হয়, সে জন্য দ্রুত সড়কটির সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান আনোয়ার হোসেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খেলার মাঠে রাজনীতি করবেন না – মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক হাজীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন হাজীগঞ্জ বড় মসজিদে ‘প্রেমের শপথ’: ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা