মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে চাঁদপুরে গ্যাস সংকট, ভোগান্তিতে যানবাহন ও সাধারণ মানুষ

ইউসুফ বেপারী
আপডেটঃ জুলাই ২২, ২০২৬ | ৬:০৫
Link Copied Successfully!

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চাঁদপুরে গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে হাজীগঞ্জের কয়েকটি সিএনজি পাম্পে গ্যাসের চাপ কমে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন চালকরা। পাশাপাশি বাসা-বাড়িতে রাতের কয়েক ঘণ্টা গ্যাস থাকছে না।

হাজীগঞ্জের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন লেগেছে। কিন্তু চাপ কম থাকায় একেকটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।

অন্যদিকে শহর ও উপজেলার বাসা-বাড়িতে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত গ্যাসের সরবরাহ একেবারে কমে যাচ্ছে। এতে রান্নাবান্না ও দৈনন্দিন কাজে সমস্যায় পড়েছেন নারীরা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চাঁদপুরের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মীর ফজলে রাব্বী বলেন, ‘মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি হয়েছে। এ কারণে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে গেছে। মহেশখালীতে ত্রুটি হলেও এর প্রভাব চাঁদপুরেও পড়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সমস্যা দ্রুত সমাধান হলে সরবরাহ স্বাভাবিক হবে।’

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খেলার মাঠে রাজনীতি করবেন না – মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক হাজীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন হাজীগঞ্জ বড় মসজিদে ‘প্রেমের শপথ’: ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা