ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে বিশাল সুরঙ্গ, জিও ব্যাগ ফেলে সংস্কার কাজ শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ১০:৩৬
Link Copied Successfully!

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে মতলব সেতুর এপ্রোচ সড়কে বড় ধরনের ফাটল ও বিশাল সুরঙ্গের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সড়কের একপাশের বালি ও মাটি সরে গিয়ে সেতুর সংযোগস্থলে এই ধস নামে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত স্থানে পানি ও মাটির চাপ ঠেকাতে জিও ব্যাগ ফেলে জরুরি সংস্কার কাজ শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

সড়ক ও জনপদ বিভাগ চাঁদপুর নিশ্চিত করেছে, সুরঙ্গ সৃষ্টি হলেও সেতুর মূল কাঠামো ও যানবাহন চলাচলে কোনো ধরনের সমস্যা নেই। তবে ঝুঁকি এড়াতে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে সতর্কতার সাথে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা দ্রুত স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন, যাতে বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা