অপারেশন: বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা

Reporter
ডা.আহমেদ তানভীর হাসান
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৩:১৮
Link Copied Successfully!

যে কোন অপারেশন মানেই শুধু কাটা আর জোড়া লাগানো না। আধুনিক চিকিৎসা শাস্ত্রে অপারেশন এর ৫ টি ধাপ বিদ্যমান, যার প্রত্যেকটি ধাপের গুরুত্ব অপরিসীম।

আজ এগুলা নিয়েই সামান্য কথা বলার চেষ্টা করব।

১. প্রাক-অস্ত্রোপচার প্রস্তুতি (Pre-operative check up): অপারেশনের আগের ধাপ। রোগীকে কাউন্সেলিং করা হয়, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, ইসিজি বা ইমেজিং করা হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও অবস্থা নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

২. অ্যানেস্থেসিয়া (Anesthesia): অপারেশনের ঠিক আগে বা অপারেশন থিয়েটারে (OT) ঢোকার পর রোগীকে অজ্ঞান করা বা শরীরের নির্দিষ্ট অংশ অবশ করার ওষুধ দেওয়া হয়, যাতে ব্যথামুক্তভাবে অপারেশন করা যায়।

৩. অপারেশনকালীন (Intra-operative): সার্জন এবং তাঁর মেডিকেল টিম মূল অস্ত্রোপচার বা কাটা-ছেঁড়ার কাজটি সম্পন্ন করেন।

৪. অ্যানেস্থেসিয়া-পরবর্তী (Post-anesthesia recovery): অপারেশন শেষে রোগীকে পোস্ট-অপারেটিভ কেয়ার বা রিকভারি রুমে রাখা হয়, যেখানে চেতনা ফেরার পর তাঁর শারীরিক অবস্থা (যেমন- রক্তচাপ, হার্টবিট) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

বিজ্ঞাপন

৫. অপারেশন-পরবর্তী পরিচর্যা (Post-operative recovery): রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এই ধাপে ক্ষতস্থান পরিষ্কার রাখা, ব্যথানাশক ওষুধ, সঠিক খাদ্যতালিকা এবং হাঁটাচলার নিয়মাবলি অনুসরণ করে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়।

একটি সফল অপারেশন এর জন্য একজন বিশেষজ্ঞ দক্ষ সার্জন এর পাশাপাশি একজন বিশেষজ্ঞ অবেদনবিদ বা এনেস্থিসিয়ার ডাক্তার প্রয়োজন।

এনেস্থিসিয়া বিষয়টি চিকিৎসা শাস্ত্রে অতন্ত জটিল সংবেদনশীল বিষয়। যেখানে ভুল করার কোন উপায় নেই।
সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক ওষুধের প্রয়োগ এর পাশাপাশি প্রয়োজন তাৎক্ষণিক ডিসিশন নেয়ার ক্ষমতা। যা কেবল একজন বিশেষজ্ঞ ও দক্ষ এনেস্থিসিওলজিস্ট এর পক্ষেই সম্ভব।

একজন রোগী অপারেশন পূর্ববর্তী চেক আপ থেকে শুরু করে পোস্ট অপারেটিভ কেয়ার পর্যন্ত এনেস্থিসিয়া ডাক্তার এর তত্তাবধানে থাকে। অপারেশন পরবর্তী ২৪ ঘন্টা বিশেষ করে প্রথম তিন চার ঘন্টা রোগী সাধারণত পোস্ট অপারেটিভ রুমে নিবিড় পর্যবেক্ষনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ নার্সের তত্ত্বাবধানে রাখা হয়।

অপারেশন এই ধাপগুলা আমরা সঠিকভাবে পালন করলে
দুর্ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব।আর এই ধাপগুলোর যেকোন পর্যায়ে গুরুত্ব না দেয়া মানেই বিপদ ডেকে আনা।

প্রতিটি মৃত্যুই দু:খজনক। পৃথিবীর সব দেশেই অপারেশন ও এনেস্থিসিয়া রিলেটেড জটিলতায় রোগীর ম্ৃত্য হয় তবে সঠিক ধাপগুলা মেইনটেইন করায় সেই দুর্ঘটনার হার নিতান্তই কম।

আমি আশা করব হাজিগঞ্জ সহ বাংলাদেশের প্রতিটি হাসপাতাল সঠিক নিয়ম ও দক্ষ লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ পরিচালনা করবেন।

আল্লাহর পাক সবাইকে সুস্থ রাখুক।

Ahmed Tanvir Hasan

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
হাজিগঞ্জ চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা