ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে পড়ে প্রবাসফেরত শ্রমিকের মৃত্যু

Reporter
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ জুন ৭, ২০২৬ | ৮:৪৬
Link Copied Successfully!
প্রতীকী -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউক্যালিপটাস গাছ কাটার সময় নিচে পড়ে মমিন হোসেন (৪৫) নামে এক প্রবাসফেরত শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন হোসেন একই ইউনিয়নের বাসিন্দা এবং লুৎফুর রহমানের ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে আসেন মমিন হোসেন। এরপর দিনমজুর হিসেবে বিভিন্ন শ্রমভিত্তিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা মানিক জানান, রোববার সকালে পাশের সাইসাঙ্গা গ্রামে একটি ইউক্যালিপটাস গাছ কাটার কাজে যান মমিন। গাছটির অর্ধেক অংশ কাটার পর হঠাৎ পা পিছলে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমিন হোসেনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ