ফরিদগঞ্জে সড়ক নির্মাণের দাবিতে মানবন্ধন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২৬ | ২:১১
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চর রামপুর গ্রামের একমাত্র সড়ক সংস্কার ও পাকা করার দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রামবাসীরা জানান, দক্ষিণ চর রামপুর গ্রামের একমাত্র সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ চলাচল করেন। সড়কের পাশেই রয়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই সড়ক দিয়ে প্রায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথ। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

মানবন্ধনে অংশ নেয়া এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি পাকা, প্রস্থ ও সংস্কার করা হোক। অন্যথায় শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

বিজ্ঞাপন

মানবন্ধনে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, রাসেল, আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সড়ক নির্মাণের আশ্বাস চান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা