শেখ হাসিনা যাকে নৌকা দিবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে -রুহুল এমপি

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২০ | ১০:২৪
Link Copied Successfully!

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। : মতলব পৌর আ’লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যৌথ সভায় এমপি আরো বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকবেই।কিন্তু নৌকার প্রতীক পাবে একজন।তাই দলের মধ্যে কোন প্রকার বিবেধ সৃষ্টি না করে দলের বৃহৎ স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে। কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত কেউ যেন স্থান না পায় সবাইকে সতর্ক থাকতে হবে।দলীয় নপতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নৌকার জনমত সৃষ্টি করতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো জনগনের নিকট তুলে ধরতে হবে।

যৌথ সভায় মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরু সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

বিজ্ঞাপন

সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, আতাউর রহমান ভিপি, দেওয়ান পারভেজ, পৌর প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাভোকেট শাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা লিখন সরকার প্রমুখ। সভায় উপজেলা ও পৌর আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব