চাঁদপুরে মেঘনা নদীতে টানেল ও রেল লাইন স্থাপনের পরিকল্পনা করছে সরকার: পানি সম্পদ উপমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২০ | ৫:৪৯
Link Copied Successfully!

পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, চাঁদপুর শহর রক্ষাকল্পে ৪শ’ ২০ কোটি টাকার প্রকল্প একনেকে চূড়ান্ত পর্যায় রয়েছে। এছাড়াও আমরা আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেঘনা নদীতে একটি টানেল ও রেল লাইন স্থাপনের পরিকল্পনা করছে সরকার। পদ্ম সেতু, কর্ণফুলী ট্যানেল নির্মাণের পর এই সরকার তার শেষ মেয়াদের মধ্যে চাঁদপুর-শরীয়তপুর ট্যানেল নির্মাণে উদ্যোগ নেবে। যাতে যানবাহনের পাশাপাশি ট্রেন চলাচলের ব্যবস্থাও থাকবে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহর রক্ষাবাঁধের পুরাণ বাজার হরিসভা এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, মন্ত্রী বলেন, নদীতীর কিংবা বাঁধ সংরক্ষণ বা নির্মাণে ৫-১০ বছরের জন্য নয়, স্থায়ী এবং টেকসই ৫০ বছরের এমন প্রকল্প গ্রহণ করতে সরকার। শুধু তাই নয়, বর্ষা শুরুর আগেই এধরণের উন্নয়নমূলক কাজ শেষ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। তিনি বাংলাদেশ এবং আগামী প্রজন্মের জন্য চিন্তা ভাবনা করেন। তারই পরিপ্রেক্ষিতে চাঁদপুর শহর রক্ষায় এখন আর ছোট প্রকল্প গ্রহণ না করে আমরা বড় এবং স্থায়ী পরিকল্পনা গ্রহনের উদ্যোগ নিয়েছি।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহির উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিকুল ইসলাম, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবু রহমান, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হালদারসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী শরীয়তপুরের উদ্দেশ্যে স্পীডবোডযোগে চাঁদপুর ত্যাগ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা