দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৬ | ৭:৫২
Link Copied Successfully!

দীর্ঘ দুই দশক পর আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ইলিশের বাড়ি চাঁদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরে প্রধানমন্ত্রী জেলার সেচ সুবিধার জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখলন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

শনিবার সকালবেলা রাজধানী ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং পরবর্তীতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখলন কাজের উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই মাঠ থেকেই ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন সরকারপ্রধান। সফর শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই চাঁদপুরে আনন্দ মিছিল ও শোডাউন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল শোডাউন ছিল চোখে পড়ার মতো।

জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শুক্রবার (১৫ মে) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর চাহিদা সম্পর্কে অবগত আছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নই আমাদের প্রধান চাওয়া। চাঁদপুরবাসী হতাশ হবে না বলে আমার বিশ্বাস।’

তিনি আরও জানান, মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও জেলায় একটি ইপিজেড স্থাপনের যৌক্তিক পরিবেশ রয়েছে, যা এখন প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জনদুর্ভোগ এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচিতে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য সচিব সালেহ শিবলী ও গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় সংসদ সদস্যরাও কর্মসূচিতে অংশ নেবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু