চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত, ২২ জেলার ফ্যামিলী কার্ড উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৬ | ৬:১৪
Link Copied Successfully!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ মে ২০২৬ শনিবার চাঁদপুর জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগদান করবেন তিনি।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

বিকেল ২টা ৩০ মিনিটে তিনি চাঁদপুর সার্কিট হাউসে বিরতি নেবেন। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যা ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীতে পৌঁছাবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মোঃ উজ্জল হোসেন স্বাক্ষরিত এ সফরসূচিতে উল্লেখ করা হয়, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, দুটি খাল খনন কর্মসূচীসহ চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামেলী কার্ড বিতরণ করা হবে। একযোগে চাঁদপুর থেকে ২২ জেলার ফ্যামেলী কার্ড বিতরণে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত