প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে বদলে যাচ্ছে চাঁদপুরের বিশ্ব খাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৬ | ৯:১৮
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিশ্ব খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন অবহেলিত খালটি খননের মাধ্যমে নতুন রূপে ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, ডাকাতিয়া নদীর পাড় থেকে গোসারহাট হয়ে মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন অতিক্রম করে মেঘনা-ধনাগোদা নদীতে মিলিত হয়েছে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ বিশ্ব খালটি। সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত এ খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, নৌ চলাচল সহজীকরণ এবং এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, খালটি মেশিন ও হেড কেরিনের মাধ্যমে খনন করা হবে। ব্যাড লেভেল থেকে এক মিটার নিচ পর্যন্ত খননের পরিকল্পনা রয়েছে। খননকৃত মাটি দিয়ে খালের দুই পাড় উঁচু করে রাস্তা নির্মাণ করা হবে। পাশাপাশি খালের দুই তীরে ২০ ফুট পরপর ফলজ ও বনজ গাছ রোপণ করা হবে।

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকারও বেশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাবুল ইসলাম জানান, “বিশ্ব খাল খননের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মেশিন ও শ্রমিকের মাধ্যমে মাটি কাটার কাজ শুরু হবে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বক্ষণিকভাবে প্রকল্পটির তদারকি করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ জানিয়েছেন,বিশ্ব খাল পুনঃখনন হলে শাহ মাহমুদপুর ও আশপাশের এলাকার কৃষি, যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু