ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৬ | ২:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে পাশ্ববর্তী একটি ঘরে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ হোসেন পূর্ব লক্ষ্মীপুর গাজী বাড়ীর বাসিন্দা মো. শফিক মিয়ার ছেলে। তার অকাল মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মো. ফাহাদ জানান, মারুফ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ কর্মী। তিনি বৈদ্যুতিক কাজ, পাইপ ফিল্টার স্থাপন এবং গ্যাসের চুলার বিভিন্ন কাজ ভালোভাবে করতে পারতেন। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে এসব পেশায় নিয়োজিত ছিলেন। ঘটনার আগের দুইদিন ধরে তিনি পাশ্ববর্তী একটি ঘরে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটি বা লাইনের সমস্যার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের