চাঁদপুরে ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি গঠন আহ্বায়ক আলম পলাশ, সদস্য সচিব কাদের পলাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৬ | ৫:০১
Link Copied Successfully!

চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রথমবারের মতো ‘চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর সাহিত্য একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ এবং সদস্য সচিব হয়েছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন।

বিজ্ঞাপন

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক মুহাম্মদ ফরিদ হাসান, নারী সংগঠক মুক্তা রহমান এবং লেখক নুরুন্নাহার মুন্নি।

সভায় বক্তারা বলেন, চাঁদপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। নবগঠিত এই কমিটি জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের