চাঁদপুরে সকাল থেকে দমকা হাওয়া সহ বৃষ্টি, দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৬ | ২:৫৫
Link Copied Successfully!

কালবৈশাখী ঝড়ের পর মঙ্গলবার সকাল থেকে চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ঝড়ছে। এতে দুর্ভোগে পড়েছে ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারী সহ খেটে-খাওয়া মানুষ।

জেলায় রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় তান্ডব চালায় মধ্যরাত পর্যন্ত। পরদিন কিছুটা স্বাভাবিক থাকলেও মঙ্গলবার ফের দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হয়। এতে স্কুল-কলেজ ফেরা শিক্ষার্থীরা বৃষ্টির পানিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে।

কলেজ শিক্ষার্থী রিয়া আক্তার বলেন, সকালে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় কলেজে এসে এখন আটকা পড়েছি। কোনো উপায় না পেয়ে বৃষ্টির পানিতে ভিজে বাড়ি ফিরতে হচ্ছে। সকাল সাড়ে ৯টায় পর থেকে দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি ঝড়ছে।

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী অর্পিতা আক্তার বলেন, রোববার সন্ধ্যায় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রচন্ড ভয়ে ছিলাম। পরদিন মেঘলা আকাশ ছিলো তেমন বৃষ্টি হয়নি। কিন্তু মঙ্গলবার সকালে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। কলেজ থেকে বাড়ি ফেরার পথে আটকা পড়ি। পরে বান্ধবীরা সহ একটি হোটেলে আশ্রয় নেই।

ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, থেমে থেমে বৃষ্টির কারণে ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়তে হয়। সকালে বৃষ্টি শুরু হওয়ার আগে যে মালামাল ক্রয় করেছি তা বিক্রয় করতে এখন হিমশিমে পড়তে হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বৃষ্টির কারনে গেলো কয়েকদিনের তুলনায় জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। এতে জনমনে তীব্র গরমে স্বস্থির দেখা মিললেও টানা বৃষ্টিতে বিপর্যয় জনজীবন। আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানান আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান