চাঁদপুরে দ্বিতীয় পর্যায়ের হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

টার্গেট ৩ লাখ ২১ হাজার শিশু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৬ | ১১:০৯
Link Copied Successfully!

চাঁদপুরে দ্বিতীয় পর্যায়ের হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলার ৮টি উপজেলার দ্বিতীয় ধাপে ২ হাজার ৪২৪টি কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৫৩৭ জন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে এ টিকা প্রদান করা হবে বলে জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরে আলম দীন।

এদিকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা তাদের শিশুদের এই গুরুত্বপূর্ণ টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। স্বাস্থ্যকর্মীরা জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রথম ধাপে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় প্রায় ৬৫ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে, হামের উপসর্গ নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও সোমবার সকালে হাজীগঞ্জ পৌর এলাকায় পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখের সভাপতিত্বে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ।

ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

বিজ্ঞাপন

পৌরসভা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১২ হাজার ৭ জন শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত