হাইমচরে জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৬ | ১০:০১
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এডহক কমিটি ৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাস্টার মোঃ আলী আহম্মেদ পাটওয়ারী। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোঃ ফিরোজ আহম্মেদ। অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মোক্তার আহম্মদ রহমান। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহ আলম।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধিমালা-২০২৫ অনুযায়ী প্রয়োজনবোধে এ কমিটি বাতিল করা যেতে পারে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এডহক কমিটি গঠনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত