স্ত্রীকে আত্মহত্যার প্ররোচণায় স্বামীর বিরুদ্ধে মামলা: পলাতক স্বামী শরিফ হোসেন রনি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ | ৮:৫০
Link Copied Successfully!

প্রেম করে বিয়ে সেই সংসারে আলো করে দুই সন্তানের জন্ম হলেও শেষ পর্যন্ত মুধময় প্রেমের সর্ম্পক আর টিকলো না। স্বামীকে পরকিয়া আসক্ত হিসেবে সন্দেহ থেকে শুরু হওয়া পারিবারিক ঝামেলা, মারধরে ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত প্রেমিক স্বামীর অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে গলায় ফাঁস দিতে বাধ্য হয় আছমা আক্তার রিমা(৩০) নামে এক গৃহবধূ।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার তরে পোস্টমর্টেম করে।

এদিকে স্ত্রীর গলায় ফাঁসের পর দুই সন্তানকে রেখে প্রেমিক স্বামী শরিফ হোসেন রনি (৩২)ও পালিয়ে যায়। ঘটনাটি ঢাকার তুরাগ থানার তারারটেক এলাকায় ঘটলেও উভয়ের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

এব্যাপারে নিহত রিমার বোন নাছরিনা জাহান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণায় সংশ্লিষ্ট থানায় মামলা (নং-১৫,তাং-১৮/২/২০২৬) দায়ের করেছে। অন্যদিকে বৃহষ্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) লাশের পোস্টমর্টেম শেষে রিমাকে তার বাবার বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকায় পশ্চিম বড়ালি গ্রামে দাফন করা হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালে দীর্ঘ প্রেমের পরিনয় হিসেবে পূর্ব বড়ালি গ্রামের শাহজাহান কবিরের ছেলে শরিফ হোসেন রনির সাথে পাশ্বর্তী পশ্চিম বড়ালি গ্রামের আব্দুল মান্নান পাটওয়ারীর মেয়ে আছমা আক্তার রিমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের খাদিজাতুল কুবরা সাইমা (১১) ও ১৩মাস বয়সী দুই কন্যা সন্তান রয়েছে।

আছমার বোন নাছরিনা জাহান জানান, বিয়ের কয়েকবছর পর হতেই তাদের মধ্যে প্রায়:শই ঝগড়াঝাটি হতো। তার বোনকে তার স্বামী নানা সময়ে বেদম মারধর করতো। এনিয়ে স্থানীয় ভাবে সালিসী হয়েছে। তারা গত দুই/তিন বছর ধরে ফরিদগঞ্জ থেকে ঢাকা চলে যায়। সেখানেই তুরাগ থানার তারারটেক এলাকার নজির আহমদ এর ৭ তলা বাড়ির ২য় তলায় তারা বসবাস করতো।

বিজ্ঞাপন

ঢাকা থাকাবস্থায় তার বোন প্রায়:শই তাকে ফোনে মারধরের কথা বলতো এবং তার স্বামী একাধিক পরকিয়ায় আসক্ত বলে অভিযোগ করতো। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি দিনগত রাত ২টা ১৫মিনিটে মোবাইল ফোনে জানায়, রনি তাকে বেদম মারধর করেছে, সে বাড়ি চলে আসবে। পরদিন সকালে তার বোনের মেয়ে খাদিজাতুল কুবরা সাইমা তাকে ভিডিও কলে ফোন করে তার মায়ের ঝুলন্ত লাশ দেখায় এবং তার বাবা পালিয়ে গেছেন। তারা তার বোনের হত্যার বিচার দাবি করেন।

খাদিজাতুল কুবরা সাইমা বলেন, তার বাবার সাথে তার মায়ের প্রায় সময়ে জগড়া হইতো, বাবা কয়দিন পরপর পরোকিয়া নিয়ে মার সাথে কথা কাটাকাটি হইতো। বাসায় অন্য কেউ আসে নাই, মারা যাওয়ার আগে মারধর করেছে।

এদিকে অভিযুক্ত শরিফ হোসেন রনির মুঠো ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে পরিবারের সূত্রে জানাযায় রনি মধ্যপ্রাচ্যের দেশ ডুবাইতে চলেগেছে।

তার মামা হারুনুর রশিদ জানান, বুধবার সকালে তাকে ফোন করে রনি জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছে। তিনি আরো জানান, রনি ও আছমা উভয় উগ্র স্বভাবের ছিলো। ইতিপুর্বে তাদের বিষয়ে সালিস করে তিনিসহ পরিবারের সদস্যরা সমাধান করে দিয়েছিলেন। এদিন প্রকৃত ঘটনা কী হয়েছে, তা তিনি জানেন না।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে তারা থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেছেন। এবিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি