
হাজীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধী, নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে নিরাপত্তাহীনতায় এক সংখ্যালঘু পরিবার। ভুক্তভোগী ঘটনাটি পূর্ব হরিপুর গ্রামের নেপাল ডাক্তারের বাড়ির অঞ্জন চন্দ্র দাস।
এ বিষয়ে অঞ্জন চন্দ্র দাস হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বিবাদী করেন একই এলাকার চর বাড়ীর আব্দুল বারেক।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আব্দুল বারেক সম্পত্তি বিরোধের জের ধরে মারধরের হুমকি দিয়ে আসছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি জানান।
অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর শনিবার দুপুরে জমিতে বীজ বপন করতে গেলে আব্দুল বারেক ঐ সম্পত্তির ভাগ করে আইল টেনে দেয়। ওই আইলে বাহিরে না যেতে নিষেধ করে আবদুল বারেক। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। আব্দুল বারেক তাকে মারধর করতে থাকে। পরে স্থানীয় দুই মহিলা তাকে উদ্ধার করে।
অঞ্জন চন্দ্র দাস জানান, সংখ্যালঘু হিসেবে ন্যায় বিচারের দাবি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ওরফে আক্তার ও স্থানীয় প্রভাবশালী চর বাড়ীর আলী আহম্মদ জোর পূর্বক স্টাম্পে স্বাক্ষর নিয়েছে। এর আগেও একবার শালিশী বৈঠকে তারা মুছলেকা দিয়েছিল।


























