হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা লাগাকে সঠিক মনে করি না

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ | ১:০০
Link Copied Successfully!

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শিশির মনির বলেছেন, ওসমান হাদির বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা লাগাটাকে আমি সঠিক মনে করি না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে শিশির মনিরের দিরাইয়ের নির্বাচনি কার্যালয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ওসমান হাদির বিচারটা একটা স্বতন্ত্র মার্ডার। এক ব্যক্তির মার্ডার। একক ব্যক্তির হত্যার বিচার যদি একটা জাতি করতে না পারে, এর জন্য আবার তৃতীয় পক্ষকে ডেকে আনতে হয়, তাহলে এতে নিজেদেরই দুর্বলতা প্রকাশ পায়। আমি আশা করেছিলাম যে ওসমান হাদির বিচারের এভিডেন্সগুলো খুব দ্রুতই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী জোগার করতে পারবে। এখানে জাতিসংঘ বাহিনীকে আমন্ত্রণ জানিয়ে কী আশা করা হচ্ছে তা আমার কাছে ক্লিয়ার না। আমি মনে করি, দিস ইজ নট টু গুড ওয়ে। গুড ওয়ে হল বাংলাদেশের ইন্টারনাল মেকানিজমে একটা মার্ডার কেইসের বিচার করার সক্ষমতা একটা দেশের থাকা উচিত। যদি না থাকে তাহলে দেশের জন্য এটা কোনো ভালো সংবাদ বয়ে নিয়ে আসবে না।

বিজ্ঞাপন

সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের উপর আক্রমণ করেছে আমি দেখেছি। প্রথম কথা হল, নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি আছে- এ সময়ে প্রধান উপদেষ্টার অফিসকে ঘেরাও করার কর্মসূচিটা আমি ভালো চোখে দেখছি না। আমি ব্যক্তিগতভাবে এটাকে সঠিক মনে করি না। একটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার ঠিক অব্যবহিত পূর্বে এ ধরনের প্রক্রিয়া নির্বাচন করার প্রক্রিয়াকে ব্যাহত করার রাস্তা ওপেন করে দিবে। ফলশ্রুতিতে ওইটা যেমন তাদের করা উচিত হয় নাই আবার তাদেরকে আক্রমণ করাও উচিত হয় নাই। কেউ যদি এরকম করে থাকে তাদেরকে বুঝিয়ে আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত ছিল। ফোর্স ব্যবহার করা উচিত না।

তিনি আরও বলেন, ঐদিনকার কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে ৫ আগস্টের পরে সম্ভবত বাংলাদেশের পুলিশের এখনো কোন শিক্ষা হয় নাই। তাদের এমন অবস্থান থেকে এভাবে জনগণকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। আরও টেকনিক ব্যবহার করে কনভেন্সিং ওয়েতে নিয়ন্ত্রণ করা উচিত। এভাবে শারীরিকভাবে নির্যাতন করে তো জনগণকে ঠেকানো যায় না। দিস ইজ ব্যাড ওয়ে। গুড ওয়ে হল, আলোচনা করে সমাধান বের করতে হবে। কনভিন্স কর‍তে না পারলে একবারের জায়গায় তিনবার আলোচনা হবে। তাই বলে কারও গায়ে আঘাত দেওয়াটা কোন যুক্তিসঙ্গত কথা হতে পারে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত