এদিক সেদিক দেখে লাভ নাই, বিএনপির ধানের শীষ ছাড়া কোন মার্কা নাই-লায়ন হারুন

ফারাবী খান
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬ | ১০:০০
Link Copied Successfully!

ত্রয়োদশ জাতীয় (১৩তম) সংসদ নির্বাচনে উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ গণসংযোগ কালে বলেন, এদিক সেদিক তাকিয়ে কোন লাভ নাই, বিএনপির একমাত্র মার্কা ধানের শীষ মার্কা, এমার্কা ছাড়া বিএনপির অন্য কোন মার্কা নাই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ফরিদগঞ্জে স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “কিছু লোক উল্টো কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং আমাদের ঐক্যের প্রতীক একটিই। যারা নিভৃতে মানুষের সেবা করেন, তারা তা প্রচার করেন না। তাই যেকোনো অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিজ্ঞাপন

পথসভায় নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পথসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি