চির প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী মা-বাবর কবর জিয়ারত করেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান

ফারাবী খান
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬ | ৯:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর-৪ আসনের ধানের শীষ প্রার্থী মা-বাবর কবর জিয়ারত ও ভোট প্রার্থনা করেন, চির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) আলহাজ্ব এম.এ হান্নান। এনিয়ে সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ঝড় উঠে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে লায়ন মোঃ হারুনুর রশিদের নিজ বাড়িতে তার মা-বাবার কবরস্থানে গিয়ে চিংড়ি মার্কার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রতি গুরুত্বারোপ করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আমানত গাজী, এম. এ. হান্নানের পুত্র আব্দুল ইবনে হান্নান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, স্থানীয় বিএনপি নেতা মাসুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কবর জিয়ারত শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ছেলে সাদমান সাকিব অপূর্ব স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানকে চায়ের আমন্ত্রণ জানান। এ সময় এম. এ. হান্নান তাঁর কাছে চিংড়ি প্রতীকের পক্ষে ভোটও প্রার্থনা করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ নির্বাচনী পরিবেশে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই এটিকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির উদাহরণ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি