ঘর থেকেই চ্যালেঞ্জ ছুড়ছেন ক্রিকেটাররা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৫৬
Link Copied Successfully!

বাংলাদেশের ক্রিকেটের ‘সাইলেন্ট কিলার’ বলা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। বর্তমানে দেশের টি-টোয়েন্টি অধিনায়কও তিনি। মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাস থেকে নিরাপদে থাকার সবচেয়ে ভালো উপায় নিজ বাসায় থাকা। ঘর থেকে বের না হওয়া। মাহমুদউল্লাহও আছেন নিজ বাসায়। বাসায় থাকলেও নিয়মিত শরীরচর্চা ঠিকই চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিজের ফেইসবুকে পেজে ফিটনেস ওয়ার্কের ভিডিও শেয়ার করে সবাইকে ঘরে থাকার অনুরোধও করেছেন।

ঘরে বসে মোটেও অলস সময় পার করছেন না ক্রিকেটাররা। কয়েক দিন আগে মুশফিকুর রহিম ভিডিও শেয়ার করেছিলেন ট্রেডমিলে দৌড়ানোর। এবার মাহমুদউল্লাহও ট্রেডমিলে দৌড়ানোর ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর পোস্টে ইংরেজিতে যা লিখেছেন তার অর্থ, ‘ঘরে থাকুন। নিরাপদে থাকুন। ফিট থাকুন।’ সঙ্গে একটি ইমো দেন তিনি। এছাড়া জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাম্প্রতিক খেলোয়াড়রা ফেইসবুকে এক চ্যালেঞ্জে মেতে আছেন। সেটা ব্যাটের ব্লেড দিয়ে লাগাতার বলকে আঘাত করে হাওয়ায় রাখার চ্যালেঞ্জ। কে কতক্ষণ রাখতে পারেন তার প্রতিযোগিতা চলছে। তাতে মনোযোগের পরীক্ষাও হয়ে যাচ্ছে।

ইংলিশ ক্রিকেটারদের পুশআপ চ্যালেঞ্জ

বিজ্ঞাপন

ঘরে বসে ইংলিশ ক্রিকেটাররা অনলাইনে একে অপরকে দিচ্ছেন নানা চ্যালেঞ্জ। তেমনই এক চ্যালেঞ্জ হলো পুশআপ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে অলরাউন্ডার বেন স্টোকসকে পেছনে ফেলেছেন পেসার মার্ক উড। তবে এ দুজনের চেয়ে বেশি সময় ধরে চ্যালেঞ্জটি করেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার পল কলিংউড। মার্ক উড ২ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত করেন পুশআপ। তারপর সেই ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করে ট্যাগ করেন স্টোকসকে। স্টোকস পুশআপ করেন ২ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত। এরপর তিনি ট্যাগ করেন ৪৩ বছরের কলিংউডকে। বয়সটা স্টোকস ও উডের চেয়ে বেশি হলেও চ্যালেঞ্জে জিতেছেন কলিংউডই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা