ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফারাবী খান
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৬ | ১১:০২
Link Copied Successfully!

প্রচণ্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে শীতার্ত হতদরিদ্র, অসহায় ও প্রকৃত ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে তাঁদের পাশে দাড়ালো ফরিদগঞ্জ প্রেসক্লাব। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিদা বঞ্চিতদের সহায়তা করে আসছে সাংবাদিকরা। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বক্তব্য শেষে প্রায় দেড় শতাধীক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাতহ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান, আমান উল্যাহ খাঁন ফারাবী, ফাহাদ খাঁন, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২