সাকিব আল হাসানকে হত্যার হুমকি, একজন গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২০ | ৭:৫১
Link Copied Successfully!
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ফেসবুকে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি ও গালিগালাজ সম্বলিত একটি ভিডিও গতকালই ভাইরাল হয়।

এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসিন তালুকদার নামে এক ব্যক্তিকে আসামী করে একটি মামলাও হয়।

র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম বলছেন, বেলা এগারটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিন তালুকদার কে আটক করতে সক্ষম হন তারা।

বিজ্ঞাপন

“তিনি এখন আমাদের হেফাজতে আছেন,” বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার ইসলাম।

এর আগে সোমবার রাতে সিলেট সদর উপজেলায় টুকেরবাজার শাহপুর তালুকদার পাড়ায় মহসিন তালুকদারের বাড়িতে গিয়ে র‍্যাব ও পুলিশ তাকে পায়নি।

এ সময় তারা মিস্টার তালুকদারের স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

সাকিব আল হাসানকে এক ভিডিও বার্তায় হাতে রামদা উঁচিয়ে হত্যার হুমকি ও অশ্লীল গালিগালাজ করেছিলেন মিস্টার তালুকদার।

যেখানে দেখা যায় মিস্টার তালুকদার সাকিব আল হাসানের সাম্প্রতিক ভারত সফরের সময় পূজা উদ্বোধন করেছেন এমন মন্তব্য করে তাকে হত্যার হুমকি দেন।

মিস্টার আহমদ বিবিসি বাংলাকে জানান সুনামগঞ্জে র‍্যাব তাকে আটক করেছে বলে তারাও জেনেছেন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভারত সফরে গিয়ে শুক্রবারই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান।

এরপর কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র বিতর্ক হচ্ছে।

গতকাল হত্যার হুমকি সম্বলিত ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। সুত্র- বিবিসি বাংলা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা