খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া

ফারাবী খান
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৫ | ৮:৪৬
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নিদের্শনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার,স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকালে বাদ আছর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনিপর যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।

বিজ্ঞাপন

আলোচনা শেষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়