ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

ফারাবী খান
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৫ | ১০:১৮
Link Copied Successfully!

দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এই শ্লোগানে পথ চলা বরেণ্য সাংবাদিকদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তন থেকে সড়ক পথে কক্সবাজার সমুদ্র সৈকতের অভিমুখে যাত্রা শুরু করেন প্রেসক্লাবের সদস্যরা।

৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণে সড়ক ও নদীপথে উন্নত মানের বাহন যোগে কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী ও আশপাশের নান্দনিক পর্যটন স্পট ঘুরে দেখেন তারা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভ্রমণ শেষে শুক্রবার ( ২৮ নভেম্বর) রাতে একই স্থানে ফিরে আসেন প্রেসক্লাবের সদস্যরা।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের নেতৃত্বে অনুষ্ঠিত বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ এ সার্বিক সহযোগীতা করেন,প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস।

বিজ্ঞাপন

সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও মানসিক সতেজতা বৃদ্ধিতে এ ধরনের ভ্রমণের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সৃজনশীলতা ও নতুন উদ্যমে কাজের অনুপ্রেরণা জোগায় এ ধরনের আয়োজন।

৩ দিনব্যাপী বার্ষিক এ আনন্দ ভ্রমণ, সৌহার্দ্য ও মিলনমেলার এক অনন্য স্মৃতি, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে অংশগ্রহণকারীদের হৃদয়ে।

ভ্রমণে অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিন পাঠান,এসএম মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, বর্তমান কমিটির সহসভাপতি মশিউর রহমান মাস্টার, একেএম সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো.জাহিদুল ইসলাম, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাছুম আলম তালুকদার, কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন সাগর, এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, সদস্য মামুন হোসাইন, ফাহাদ খাঁন, ফখরুল পাঠান, আমান উল্যাহ ফারাবী, আব্দুল কাদির,মেহেদী হাসান, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন, এফএ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু ও প্রেসক্লাবের অফিস সহায়ক সাইমন হোসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে সার্বিক সহযোগীতা করার কারনে সকল শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর