ফরিদগঞ্জে সুড়ঙ্গ করে অভিনব কায়দায় দুই কোটি টাকার মাছ চুরির অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৫ | ৯:০২
Link Copied Successfully!

নানান সময়ে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলেও এবার সুড়ঙ্গ করে মাছের ঝীল থেকে মাছ চুরি ঘটনা ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায়। প্রায় দুই কোটি টাকার মাছ চুরি হয়েছে দাবী করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগ পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ফরিদগঞ্জ উপজেলার সেকদি এলাকার চরমটকী ঝীলে ক্রমে মাছ কমে যাওয়ায় খোঁজ নিয়ে এই সুড়ঙ্গের সন্ধান পান এলাকাবাসী।

ঝীলের মাছ চাষীরা অভিযোগে দাবী করেন, পশ্চিম সকদি গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সোলাইমান খান ডাকাতিয়া নদী থেকে সেচ পাম্প বসিয়ে তাদের পুকুরে পানি তোলে। ওই পানি সুড়ঙ্গ দিয়ে ঝীল প্রবেশ করিয়ে মাছ নিধনের ফাঁদ পাতে। এভাবে গত কয়েকদিনে অন্তত দুই কোটি টাকার মাছ রাতের আঁধারে সিএনজি ও পিক-আপে অন্যত্রে বিক্রি করে দেয়।

বিজ্ঞাপন

১২০ একর জমিতে প্রতি বছর ৮ থেকে ৯ কোটি টাকার মাছ চাষ করা হয়। এমন অভিনব চুরি করায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি চান তারা।

এদিকে অভিযুক্ত কামরুল ইসলামের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনা জানাজানির পর থেকে সে পলাতক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর