ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যাকান্ডের প্রধান আসামী রবিন র‍্যাবের হাতে গ্রেফতার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৫ | ১২:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধিকে রুহুল আমিন (৪০) কে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামী রাকিবুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত (৩৭) কে আটক করেছে র‍্যাব-১১।

সোমবার রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে এর পূর্বে ও হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।

আর হত্যাকান্ডের শিকার রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

রবিন গেল ১১ নভেম্বর মঙ্গলবার রাত প্রায় ১০ টার দিকে ফরিদগঞ্জে উপজেলার রুস্তমপুর এলাকার সমিতির পোলের গোড়ায় সিটি কম্পানির বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাত রবিন ও তার সহযোগী। তারা রুহুল আমিনের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে রুহুল আমিন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে। চিৎকারে বিব্রত হয়ে ডাকাত রবিন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, ভিকটিম ফরিদগঞ্জ থানার বিভিন্ন স্থানে বিক্রয় করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেলযোগে ডিলারের নিকট বুঝিয়ে দিতে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেফতারকৃত আসামী রবিন ও তার সহযোগীরা তার গতিরোধ করে। এবং তার কাছ থেকে পন্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে সে আসামীদের পিছু নেয়। একপর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর সমিতি পোলের গোড়া নামক স্থানে লোকজন দেখে রুহুল আমিন সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার দেয়। তখন রবিন তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এই হত্যাকান্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়