
চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ
Link Copied Successfully!


চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সোমবার রাতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ করেন।
এসময় কর্মী সমর্থকরা দাবি করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের আগলে রেখে সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয় তিনি রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। তার মতো ত্যাগী নেতাকে মনোনয়ন না দেয়ায় দলের মধ্যে ঐক্য বিনষ্ট হবে বলে দাবি করেন তারা।
আসনটিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দল।




























