আগামী ৫ বছরে অলিম্পিক ও এশিয়া কাপে কোয়ালিফাই করতে চাই: মতলবে তাবিথ আউয়াল

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৫ | ৯:০৭
Link Copied Successfully!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আগামী ৫ বছরে অলিম্পিক ও এশিয়া কাপে কোয়ালিফাই করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে এখনই ১৩-১৪ বছরের শিশুদের নিয়ে কাজ করছে বাফুফে।

তিনি শুক্রবার দুপুরে চাঁদপুরে মতলবের এখলাছপুর ইউনিয়নের বোরচর হাইস্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন।

তিনি বলেন, এক বছরে প্রান্তিক পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেয়ার স্বীকৃতি পেয়েছে বাফুফে। দেশের বিভিন্ন প্রান্তে ফুটবলকে ছড়িয়ে দিয়ে ভলো ফুটবলার তৈরি করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে বিগত দিনে যে লীগ গুলো হয় নাই, সেই লীগ গুলো চালু করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ২৬ তম দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত চিকিৎসা সেবায় বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম। তার নেতৃত্বে মতলবের চরবাসীর জন্য দিনব্যাপী ঢাকা থেকে বিশেষজ্ঞ ২২ জান চিকিৎসক সহস্রাধিক রোগীকে সেবা ও বিনা মূল্যে ওষুধ দেয়া হয়।

পরে মতলবের ছেঙ্গারচর কলেজ মাঠে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা দলের মধ্যে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা