নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন হাজীগঞ্জের জাকির হোসেন প্রধানিয়া

Reporter
বিশেষ প্রতিবেদক
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৫ | ৫:১৫
Link Copied Successfully!
বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন হাজীগঞ্জের জাকির হোসেন প্রধানিয়া। তিনি এ দলের চেয়ারম্যান। তার জন্মস্থান হাজীগঞ্জ উপজেলার কালচোঁ  উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রধানিয়া বাড়ি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান ছাড়াও মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি দীর্ঘদিন অস্ট্রোলিয়া প্রবাসে ব্যবসা করছেন। গত কয়েক বছর ধরে হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে অস্ট্রোলিয়া ও বাংলাদেশে তার পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে হিসেবে তিনি একজন ব্যবসায়ী।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ছিল ৬০-৭০ জন। তারমধ্যে সংবাদকর্মী ছিলেন ২৫ জন। এই নগণ্য উপস্থিতির সংখ্যা সম্পর্কে দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের দলের প্রধান কার্যালয় রাজধানীর শেওড়াপাড়া। এছাড়া ২০টি জেলা ও শতাধিক উপজেলায় দলের কমিটি রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। যানজট ও হয়রানি কমাতে আমরা তাদেরকে এখানে উপস্থিত করিনি।
দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া বলেন, তার দলের লক্ষ্য হলো বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, পূর্বে দলটি নিবন্ধনের জন্য রকেট প্রতীক চেয়ে নির্বাচন কমিশন এ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেই। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে কোন প্রকার সাড়া দেননি। তবে দল নিবন্ধন না পেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করব আমরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা