জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার লাগবে : মতলবে কর্ণেল অলি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৫ | ৮:৫৮
Link Copied Successfully!
 এই জুলাই সনদের যে বক্তব্যগুলো আছে- কথাগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আগামী দিন যে সরকার আসবে, যারাই নির্বাচিত হবে,  তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম।
তিনি শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
তিনি বলেন, যার জন্য আমরা দ্বারেদ্বারে যাচ্ছি,  ভালো মানুষকে যেন সংসদে পাঠায়। যারা মানুষে দুঃখ দুর্দশা বুঝবে। মানুষের কষ্ট লাগব হবে। সুশাসন প্রতিষ্ঠা হবে। এবং মানুষ ন্যায় বিচার পাবে। তাহলেই আমাদের এই সংস্কারগুলো কাজে আসবে।

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেয়া জরুরী।  তারা বাহিরে থাকলে বাংলাদেশের যে আমুল পরিবর্তন হবে,  এটা তেমন কিছু না। সবাই একসাথে থাকলে ভালো, আর কেউ যদি ভিন্নমত পোষণ করে কোন অসুবিধা নাই। জনগণ একসাথে থাকলেই হবে।

এসময় বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী,  মতলবে এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা