কচুয়ায় বিএনপির ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ৯:০০
Link Copied Successfully!

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন।

শনিবার বিকেলে কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ১শত ১৭ টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতাদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এডভোকেট মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান প্রমুখ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক সুপার ফাইভদের নিয়ে আজকের এ মতবিনিময় সভা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও এক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করে যেতে হবে। নির্বাচনকে সামনে রেখে অনেক প্রতিবন্ধকতা দেখা দিবে। সকল প্রতিবন্ধকতা ধৈর্যের সাথে মোকাবেলা করে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। তার জন্য প্রয়োজন দলের ঐক্য। সকল ভেদাবেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কচুয়ায় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো গুজবে কান না দিয়ে আমাদের নেতার নির্দেশনা পালন করবো।

মতবিনিময় সভা শেষে সুপার ফাইভ নেতাদের সাথে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা মোশারফ হোসেন মিয়াজীর নেতৃত্বে পৌর এলাকায় বিশাল শোডাউন করে।

ছবি: কচুয়ায় মোশারফ হোসেন মিয়াজীর নেতৃত্বে পৌর এলাকায় বিশাল শোডাউনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা