গায়ে হলুদে অসুস্থ, বিয়ের আগেই চলে গেলেন বর

হলো না শেরওয়ানি পরা, সাদা কাপড়ে বিদায় দিলো গ্রামবাসী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ | ৩:৪৯
Link Copied Successfully!
গায়ে হলুদের শেষ মূহুর্ত। ঘুমানোর প্রস্তুতি সবার।  রাত পোহালেই শেরউয়ানি গায়ে যাবে কনের বাড়ী। সব কিছুই এখন বিষাদে ভরে গেল।
বৃহস্পতিবার রাতেই গায়ে হলুদের আসরে অসুস্থ হয়ে পড়ে বিয়ের আগেই বর চলে গেলেন না ফেরার দেশে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ মিজি বাড়ীতে। বরের নাম রনি মিজির (২১) । বাবা বিল্লাল মিজি।
প্রতিবেশী নাঈমা আক্তার বলেন, রাতে গায়ে হলুদের অসুস্থ হয়ে পড়ে রনি। তার নাকে মুখে হঠাৎ রক্ত বের হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মহামায়া বাজার সংলগ্নে মারা যান।
পারিবারিক ও গ্রামের বাসিন্দারা জানান, তিন ভাইবোনের মধ্য সে সবার ছোট রনি মিজি। একই জেলার শাহরাস্তি উপজেলায় কনের সাথে জানাশোনা ছিল আগে থেকেই।  প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে পারিবারিক সম্মতি ক্রমেই আনুষ্ঠানিকভাবে বিয়ের হবার কথা আজ শুক্রবার।  নিয়তি আজ তাকে সাদা পোশাকে নিয়ে যান দুনিয়া থেকে।
শুক্রবার জুমার নামাজের পর জানাজার নামাজে ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য নজরুল ইসলামসহ গ্রামবাসী অংশ নেয়।
এদিকে বরের মৃত্যুর খবরে কনে অসুস্থ হয়ে পড়েন। তাকে কুমিল্লা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।  অপরদিকে কনের বাবা প্রবাসে এমন খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
বর ও কনে দুইজনে সম্প্রতি হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা