ডাকসুতে জয়ী শিবিরের সাদিক–ফরহাদ–মহিউদ্দিন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ | ৯:৫১
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষ তিন পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। সহ–সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগেই অবশ্য ছাত্রদলসহ কয়েকটি প্যানেল ভোটের ফল বর্জন করে।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে জয়ী হওয়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২। ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

বিজ্ঞাপন

জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন তিনি। ছাত্রদলের শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫২৮৩ ভোট।

এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। জিএস এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের ছাত্র। শিবিরি সমর্থিত প্যানেলের এজিএস মহিউদ্দিন খান লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এরআগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। ডাকসু নির্বাচনে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন মোট আটটি কেন্দ্রে।

এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী ছিলেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী ৫ জন। আর জিএস পদে প্রার্থী ছিলেন ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী ছিলেন। এ নির্বাচনে ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।

এবারও ওএমআর শিটের ব্যালটে ভোটগ্রহণ করা হয় ডাকসু ও হল সংসদের। ব্যালটে ছিল ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়ার জায়গা। এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ জন নির্বাচিত হয়েছেন ১৮টি হলে।

ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। এরআগে সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর ও গোলাম রাব্বানী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা