চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৫ | ৪:৪৬
Link Copied Successfully!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর আর ১২ অক্টোবর ভোটগ্রহণ।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে তফসিল ঘোষণা করেন চাকসুর নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক মনির উদ্দিন।

বিজ্ঞাপন

 

এ সময় তিনি বলেন, নির্বাচনের মোট খসড়া ভোটার ২৫ হাজার ৭৫২ জন। আগামী সোমবার এই তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানো যাবে। ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

 

১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এরপরই ভোট গণনা শুরু হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব প্রমুখ। চাকসু নির্বাচন কমিটির সদস্যসচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

এদিকে চাকসু নির্বাচন ঘিরে শিবির ও ছাত্রদলের পালটাপালটি বিবৃতির পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার শিবিরের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, চাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ছাত্রদল। এতে বলা হয়- দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবি, আন্দোলন ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির পর নির্বাচন এগিয়ে আসছে। কিন্তু ছাত্রদল নানা অজুহাতে নির্বাচন ঠেকাতে চাচ্ছে।

 

মূলত রেজিস্ট্রার ও প্রক্টরকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবিতে মঙ্গলবার মিছিল করে ছাত্রদল। এদিন রাতে বিবৃতি দেয় শিবির।

 

একদিনের ব্যবধানে বুধবার পালটা বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিবৃতিতে শিবিরের অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে বলা হয়, চাকসু নির্বাচন বাধাগ্রস্ত নয় বরং তারাই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।

 

 

ক্যাম্পাসে চাকসু নির্বাচন ঘিরে এই দুই বড় ছাত্র সংগঠনের পালটাপালটি অবস্থান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী যুগান্তরকে বলেন, আমরা শুরু থেকেই চেয়েছি দ্রুত চাকসু নির্বাচন হোক। কারণ অনেক শিক্ষার্থী আছেন যারা রাজনীতি করেন না, তাদের যৌক্তিক কথাগুলো বলার জন্য নির্বাচিত প্রতিনিধি দরকার।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান যুগান্তরকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের যে দাবি আমাদেরও সেই দাবি। আমরা চাই অতিদ্রুত চাকসু নির্বাচন হোক। কেউ কৌশলে নির্বাচন দীর্ঘায়িত করতে চাইলে ছাত্রদল মেনে নেবে না।

 

প্রসঙ্গত, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এর পর নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না থাকায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি