সম্পত্তিগত বিরোধে এক ভাইয়ের সীমানা প্রাচীর ভাঙল অপর ভাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৫ | ১০:০৪
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালু মিজি (৬৫) পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তিতে বিল্ডিং এবং সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে বাধা দেন আপন বড় ভাই রশিদ মিজি। প্রথম দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়া হলেও ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চররামপুর মিজি বাড়িতে।
কালু মিজি জানান, “আমার কোনো ছেলে নেই। তাই তিন মেয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছি। এরপর থেকেই ভাইয়েরা নানা অজুহাতে আমাকে হয়রানি শুরু করে। শান্তিতে থাকতে দেয় না।”
তিনি আরও বলেন, “আমার স্ত্রী মারা যাওয়ার পর ছোট মেয়ে বাড়িতে থাকত। চলতি বছরের ৩০ জুলাই ভাইয়েরা আমাদের বাড়িতে হামলা চালায়। আমার ছোট মেয়ে ফারজানা বেগম থানায় ও সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দেয়। কিন্তু ১২ আগস্ট ফের সন্ত্রাসীরা বাড়ির দুই দিক দিয়ে এসে সদ্য নির্মিত সীমানা প্রাচীর ভেঙে দেয়।”
কালু মিজির বড় মেয়ে রুজিনা আক্তার বলেন, “৩০ জুলাইয়ের হামলার পর পুলিশ মীমাংসার জন্য উভয় পক্ষকে ডাকলেও তারা আসেনি। এবার দেয়াল বানানোর পরই ভেঙে দিল।”
পাশের বাড়ির বাসিন্দা আনোয়ারা বেগম জানান, “সারাদিন মিস্ত্রিরা দেয়াল তুলেছেন, কিন্তু সন্ধ্যার আগে একদল লোক এসে তা ভেঙে দেয়।”
নির্মাণশ্রমিক আলমগীর শেখ বলেন, “এমনকি বিল্ডিং করার সময়ও তারা কলামের রড খুলে ফেলেছিল। এবারও আমরা কাজ শেষ করে বাজারে যেতেই দেয়াল ভেঙে ফেলে।”
অভিযুক্ত রশিদ মিজিকে বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের নারীরা তাঁর ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান। পরে অপর অভিযুক্ত আরিফ মিজির নাম্বার দিলেও তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।
ফরিদগঞ্জ থানার এএসআই জুমায়েত হোসেন জুয়েল বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে  ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা