বিদেশে পাঠানো নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন, আটক ৩

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১১, ২০২৫ | ৯:৫১
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিদেশে পাঠানোর টাকা নিয়ে চাচা ভাতিজা বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে।
১১ আগস্ট (সোমবার) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বাহার হোসেন বাবু (২৪)। এ ঘটনায় নিহতের বাবা আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধী ও গুরুতর আহত হয়ে নিহতের ভাই আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ইউপি সদস্য ওবায়দুল হক ও স্থানীরা জানান, বাড়ির প্রবাসী হাসান এবং তার ভাতিজা বাহার হোসেন বাবুর মধ্যে বিদেশ পাঠানোর টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত এক মাস আগে বাবু ওমান থেকে দেশে ফিরলে এই বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে বেশ কয়েকটি সমঝোতা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সোমবার দুপুরে পুনরায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই চাচা হাসান ভাতিজা বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে দুই ছেলে ও পুত্রবধূর সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। বাবুকে বাঁচাতে তার বাবা রওশন আলী এবং ভাই আরমান হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আরমানের বুকে ছুরিকাঘাত এবং রওশন আলীর মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক হাসান (৪০) এবং তার ছেলে সাকিলকে (২৩),  তাদের সাথে থাকা আরেক ঘাতক রাকিব হোসেন (১৯) কে আটক করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং নিহত বাবুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু