চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৫ | ৩:০০
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেঙ্গারচর বাজার বনিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্কর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি।

এর আগে সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, তার বিরুদ্ধে সোমবার (২৮ জুলাই) স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছে। তাকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা