১৭ রানে পাকিস্তানে ৫ উইকেট

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ৮:৩৮
Link Copied Successfully!

পুঁজিটা ছিল মোটে ১৩৩ রানের। এ পুঁজি হাতে নিয়ে লড়তে হলে বল হাতে শুরুটা ভালো করা প্রয়োজন ছিল বাংলাদেশের। সেটা স্বাগতিকরা করেছে। পাকিস্তানকে ঘোর বিপদেই ফেলে দিয়েছে লিটন দাসের দল। ১৫ রানেই তুলে নিয়েছে ৫ উইকেট।

প্রথম ওভারেই রানআউট হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। পরের ওভারে প্রথম বলেই এলবিডব্লু হন মোহাম্মদ হারিস। দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

এরপর ফখর জামানকেও আউট করেন শরীফুল ইসলাম। ফখর করেন ৮ বলে ৮ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৪ রানে ৩ উইকেট।

বিজ্ঞাপন

পঞ্চম ওভারে বল হাতে নিয়ে ভয়ংকর রূপ দেখান তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে ফিরিয়ে দেন হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে। এই দুই উইকেট হারিয়ে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশ ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়। ইনিংসের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিলেন জাকের আলী। শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৪৮ বলে করেন ৫৫ রান।

জাকেরের সঙ্গে মেহেদী হাসানের ৫৩ রানের জুটি ছিল বাংলাদেশের ইনিংসের ভিত্তি। মেহেদী করেন ২৫ বলে ৩৩ রান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা