মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ২:১১
Link Copied Successfully!

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। এমন কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।

পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘হৃদয়বিদারক ও মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ভুক্তভোগী সবার জন্য প্ৰাৰ্থনা। পরিবারগুলোর জন্য সাহস ও কোনো এক আশাজাগানিয়া অলৌকিক মুহূর্তের প্রত্যাশা করছি।’

পাকিস্তানের আরেক পেসার হাসান আলী নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সত্যিই ব্যথিত। এতগুলো নিষ্পাপ বাচ্চা দ্রুত মারা গেল। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন তাদের। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

বিজ্ঞাপন

হাসান, শাহিনের মতো বাংলাদেশ সফরে নেই শাদাব খান। তবু বাংলাদেশে এমন মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রাণ কাঁদছে তারও। পাকিস্তানি লেগ স্পিনার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর পেলাম। আমার চিন্তাভাবনা, প্রার্থনা ও সমবেদনা থাকবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা রইলো।’

এ দিকে মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলায় হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা