শাহরাস্তিতে সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজের ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৪, ২০২৫ | ৩:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও দৈনিক চাঁদপুর প্রবাহের শাহরাস্তি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৩ জুলাই ২০২৫) দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির কৃতি সন্তান ছিলেন। সোমবার বাদ জোহর তাঁর জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে হযরত শাহরাস্তি (রহ.) মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে শাহরাস্তির সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। শাহরাস্তি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা