কচুয়ায় তিন পরিবহন চাঁদাবাজকে আটক করছে র‍্যাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৪, ২০২৫ | ৩:১৮
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া মহাসড়কে বিভিন্ন পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় তিন চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে র‍্যাব-১১। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১।
র‍্যাব-১১ জানায়, স্পেশাল টহল ডিউটিকালীন সময়ে ভোর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন গৌরিপুর টু হাজীগঞ্জগামী পাকাসড়কের উপর কতিপয় চাঁদাবাজ বিভিন্ন পরিবহণ থেকে চাঁদাবাজি করার দায়ে আটক করা হয়।
তারা হলেন, কচুয়া উপজেলার আকানিয়া এলাকার মেহেদী হাসন তারেক (২৪), মোঃ শাহজালাল (২৪) ও পলাশপুর এলাকার জাহিদ হাসান ফরহাদ রবিন (২৩)।
তারা একটি কাভার্ড ভ্যান হতে চাঁদা গ্রহনকালে দেখতে পেয়ে টহল পিকআপ থামিয়ে র‍্যাব সদস্যরা কাছে যেতেই তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব তাদের ধরতে সক্ষম হন। তাদের কাছ থেকে ০৩ টি চাঁদা আদায়ের রশিদ বই, আদায়কৃত চাঁদা ১২৪১০/- টাকা, ০৩ টি স্টিলের রড এবং ০১ টি টর্চ লাইট উদ্ধার করা হয়।  তারা ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, কাভার্ড ভ্যান, ট্রাক) হতে চাঁদা আদায় করে।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা