রোহিঙ্গাসহ আরও ৩১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৭, ২০২৫ | ৯:০১
Link Copied Successfully!

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাতে পৃথকভাবে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এরমধ্যে ১৪ জন রোহিঙ্গা ও ১৭ জন বাংলাদেশি নাগরিক।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার ও ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জেলার জৈন্তাপুর উপজেলার বাগছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা কেন্দ্রী গ্রাম থেকে পৃথকভাবে আরও ১৭ জন বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, লালাখাল সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে ওই রোহিঙ্গারা অবস্থান করছিলেন। তারা মিয়ানমারের নাগরিক এবং ৫–৬ বছর আগে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল বলে জানা যায়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং ছয়জন শিশু। তাদের পরিচয় সংগ্রহের পর জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা কেন্দ্রী গ্রামে ১৭ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতজন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি