গল টেস্টে শান্ত-মুশফিকের সেঞ্চুরি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৫ | ৮:১৯
Link Copied Successfully!

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম টেস্টের প্রথম দিন বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে দলটে টেনে চালকের আসনে বসিয়েছেন শান্ত ও মুশফিক। ২৪৭ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা।

এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দলীয় ৩৯ রানে ফিরে যান সাদমান ইসলাম (১৪)। এরপর মুমিনুল হকের ২৯ রানের ইনিংস থামে ৪৫ রানে।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় শান্ত-মুশফিকের ব্যাটিং জাদু। ২৬০ বল খেলে শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। অন্যদিকে, ১৮৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন মুশফিক। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ পেরোনো জুটি।

সবশেষ গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ করেছিলেন মুশফিক। এরপর খেলা ৭ টেস্টের ১৩ ইনিংসে ফিফটিও পাননি তিনি। তবে এবারের সেঞ্চুরিতে মাত্র ৫ বাউন্ডারির বিপরীতে দৌড়েই নিয়েছেন ৮০ রান। ১২তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে খবর দিলেন, ফুরিয়ে যাননি এখনও; যেন ভরসা হয়েই আছেন মিস্টার ডিপেন্ডেবল। এক যুগ আগে আশরাফুলকে সঙ্গে নিয়ে এই গলেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বগুড়ার এই ক্রিকেটার।

অন্যদিকে, ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে শান্তর এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। হাজারও সমালোচনার পর যেন ফিরে আসার গল্প লিখে শান্ত উড়লেন ফিনিক্স হয়ে।

বিজ্ঞাপন

তিন উইকেটের মধ্যে শ্রীলঙ্কার হয়ে থারিন্দু রত্নায়েকে দুটি ও অসিথা ফার্নান্ডো একটি উইকেট নিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা