চিরনিন্দ্রায় শায়িত হলেন হাজীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীনের সহধর্মিণী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ১২:১৯
Link Copied Successfully!
হাজীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের স্ত্রী সুফিয়া শবনম (৫৫)  দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দ্বিতীয় দফা জানাযা শেষে মসজিদ কমপ্লেক্সের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার গাজী বাড়িতে প্রথম জানাজা হয়। শুক্রবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন হাজীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
পারিবারিক লোকজন জানান, সুফিয়া শবনম মাঈনুদ্দিন বেশ কিছুদিন ধরে কিডনী ও লিডারে অসুস্থতাজনিত রোগে ভুগছিলেন। সবশেষ তিনি রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তিনি মৃতবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে সুফিয়া শবনম মাঈনুদ্দিনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে স্ত্রীর মাগফেরাত কামনা করে গাজী মাঈনুদ্দিন সকলের দোয়া চেয়েছেন। পপুলার বিডিনিউজ,  হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা