কচুয়ায় নুরুল হক হত্যাকারীদের গ্রেফতার দাবি এলাকাবাসীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৫ | ১১:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল হক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার সকালে বিতারা স্থানীয় একটি মার্কেট এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে পরিবার ও এলাকাবাসী বলেন, ২২ দিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মুল আসামীরা। পরিকল্পিতভাবে একই এলাকার শুক্কুর আলী, জাহাঙ্গীর আলম ও জালাল রাতে মুঠোফোনে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী জাহানারা বেগম, ছেলে জহিরুল ইসলাম, বোন তাসলিমা, ভাই মহসিন হোসেন, এলাকাবাসী পারভীন আক্তার, নারগিস, হাসু বেগম, সাদ্দাম হোসেন, আব্দুর গফুর, মুজাহিদুল ইসলাম মানিক, মাওলানা মোজাম্মেল হক, কাজী মো. শাহজাহান, আব্দুল আউল ও আনিছুর রহমান প্রমুখ।
গেল ১২ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে ঘর থেকে ডেকে নিয়ে নুরুল হককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জালাল উদ্দিন নামের গ্রাম পুলিশকে আটক করলেও মুল হত্যাকারীরা পলাতক রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা