হাজীগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৫ | ৪:০৬
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলায় ক্রমেই বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেলো ১ মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় হাতেগোনা কয়েকজন ডেঙ্গু রোগের চিকিৎসা করলেও জেলার হাজীগঞ্জ উপজেলায় এ রোগের সংখ্যা ৫০ ছেড়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেয়ে দেখা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন।
তাদের মধ্যে একজন উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের ওসমান গনি। প্রথমে জ্বর, সর্দি নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ডেঙ্গু রোগ ধরা পড়লে গেলো এক সপ্তাহ ধরে চিকিৎসা নেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন কিছুটা সুস্থ আছেন তিনি।
তার মতোই উপজেলার টোরাগড়ের ফাতিন নূর, মকিমাবাদের কাউছার ও বাকিলার আশ্রাফ উদ্দিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যঅনুযায়ী পহেলা এপ্রিল থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু রোগের চিকিৎসা নেন ৪৯ জন। যাদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। বাকী তিনজন এখনও চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন আরো ৮ জন ডেঙ্গু রোগী।
এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ির পাশে পাত্র বা বিভিন্ন জায়গায় জমে থাকা বৃষ্টির পানি, ময়লা-আবর্জনা ও অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকরা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, জেলার মধ্যে সব থেকে বেশি ডেঙ্গু রোগী ধরা পড়ছে হাজীগঞ্জে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ির পাশে জমে থাকা পানি নিষ্কাশন ও ঘুমানোর সময় মশারি টানানো সহ সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা