
হাজীগঞ্জে পা পিছলে পানিতে পড়ে শিশুর মৃত্যু
Link Copied Successfully!

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে নূর মোহাম্মদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে । জানা যায়, শিশুটির ফুফু, খালু এবং আরও দুই শিশু সহ পুকুরে গোসল করতে যায়। সবাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল, হঠাৎ পাশে থাকা শিশুটি পা পিছলে পুকুরে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও গভীরতা বেশি হওয়ায় প্রথম দিকে উদ্ধার কার্যক্রম সফল হয়নি। স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস এবং থানার পুলিশকে অবগত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে ব্যর্থ হয়।
পরে চাঁদপুর থেকে ডুবুরি দলকে ঘটনাস্থলে আহ্বান করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, ইতোমধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।


























